Kolkata

গাড়ি, বাস সমেত ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ

আবার শহরে ভেঙে পড়ল আস্ত একটা ব্রিজ। পোস্তার পর ফের ব্রিজ ভাঙার আতঙ্ক। মঙ্গলবার বিকেলে আচমকাই ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। নিচ দিয়ে গেছে রেল লাইন। শিয়ালদহ বজবজ রুটের ট্রেন যাতায়াত করে এখান দিয়ে। যেটুকু খবর তাতে রেল লাইনের ওপরই ব্রিজটির একাংশ ভেঙে পড়ে। ব্যস্ত ডায়মন্ডহারবার রোডের ওপর অবস্থিত এই ব্রিজটি চরম ব্যস্ত হিসাবেই পরিচিত। বেহালামুখী বাসগাড়ির অন্যতম চলার পথ।

সেই মাঝেরহাট ব্রিজের একাংশ এদিন ভেঙে পড়ে। তখন ব্রিজের ওপর যেসব বাস, গাড়ি, স্কুটার, বাইক ছিল সবই ব্রিজের সঙ্গে নিচে গিয়ে পড়ে। এখনও হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। তবে বেশ কয়েকজনকে অচেতন অবস্থায় ভাঙা অংশে পড়ে থাকতে দেখা গেছে। মুখ থুবড়ে পড়ে আছে বাস, গাড়ি। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। ডায়মন্ডহারবার রোড বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রুত পুলিশ পৌঁছয়।

এদিকে ঘটনার পর এলাকায় প্রবল ভিড় জমে যায়। তার আগেই শহরে প্রবল ঝড়বৃষ্টি হয়ে গেছে। তবে কী সেটাই কারণ? যদিও এমন বৃষ্টি শহরে নতুন নয়। তাহলে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টি কী করে একটা ব্রিজ ভাঙার কারণ হতে পারে? সে প্রশ্নও উঠছে। এখন চলছে উদ্ধারকাজ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026