কলা, প্রতীকী ছবি
কলা খাওয়াতে গিয়ে মৃত্যু হল এক সদ্যোজাত শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রীতে। পর্ণশ্রীর অরবিন্দ পল্লির সাউ পরিবারে ৯ মাস আগেই এসেছে নতুন অতিথি। তাকে ঘিরে আনন্দের সীমা ছিলনা বাবা-মায়ের। বৃহস্পতিবার দুপুরে ৯ মাসের অঙ্কিতকে কলা খাওয়ানোর চেষ্টা করছিলেন তার মা। সেই সময়ে কলা কোনওভাবে শিশুটির শ্বাসনালীতে আটকে যায়। এরপরই অবস্থার গুরুত্ব বিবেচনা করে বাবা-মা ছেলেকে নিয়ে ছোটেন বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
কলা খাওয়াতে গিয়ে সন্তান হারানোর শোকে বাবা-মা ২ জনেই ভেঙে পড়েন। তাঁদের কান্না থামানো যাচ্ছিলনা। কারও সঙ্গে কথা বলার মত অবস্থাতেই ছিলেন না তাঁরা। পরিজনেরা তাঁদের সুস্থ রাখতেই হিমসিম খান।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…