সাতসকালে কাকভেজা ভিজল শহর

কাকের ডাকে নয়, বুধবার শহরের ঘুম ভাঙল প্রবল বজ্র নির্ঘোষ আর মেঘের গুড়গুড় শব্দে। ঘুম জড়ানো চোখে পর্দার পিছনে জানালা দিয়ে ক্ষীণ আলো দেখা যাচ্ছে। প্রবল হাওয়া ধাক্কা মারছে বন্ধ জানালায়। চমকে উঠে বাইরে যেতেই মন ভাল করা একটা হাওয়ার ঝাপটা এসে আছড়ে পড়ল শরীরে।

ঝড় হচ্ছে। ভাল লাগার আবেশটা চট করে কাটিয়ে শুকোতে দেওয়া জামাকাপড় তোলা শুরু করল শহরবাসী। যে কটা জানালা দরজা খোলা সেগুলোও দ্রুত চলল বন্ধ করার কাজ। ততক্ষণে যদিও ঝড় থেমেছে। আকাশ কালো করা সকালে শুরু হয়েছে ঝির ঝির বৃষ্টি। বেশ বোঝা গেল শরীর থেকে সব উত্তাপ হুহু করে বেরিয়ে আসছে। দেহটাকে ক্রমশ জড়িয়ে ধরছে বৃষ্টি ভেজা শীতল হাওয়া। এরপরটা শুধুই স্বপ্ন।

প্রাণ জুড়িয়ে সেই বারিধারা ক্রমশ ভারী বৃষ্টি হয়ে ঝরে পড়তে থাকল রাস্তাঘাট, বাড়িঘর, ছাদ, চিলেকোঠায়। বেশ কিছুদিন ধরে প্রবল গরমে নাজেহাল শহরবাসী। সঙ্গে দোসর হয়েছে অস্বস্তিকর ঘাম। ফলে একটা ভাল বৃষ্টির আসায় বেশ কিছুদিন ধরেই বুক বাঁধছিল সকলে।

আবহাওয়া দফতর গত রবিবার জানিয়েও ছিল আগামী ৪৮ ঘণ্টায় প্রবল ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। বুধবার সকালে কোনও আগাম আভাস ছাড়াই মিলে গেল সেই পূর্বাভাস। এদিন সকাল আটটা পর্যন্ত অধিকাংশ জায়গাতেই ঝেঁপে বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টি চললেও কোথাও তা হয়েছে ঝিরঝির করে, কোথাও বা তার চেয়ে জোরে।

এদিকে সকালে মন ভাল করলেও বৃষ্টির জেরে জমা জলে বেলা বাড়লে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অফিসমুখী মানুষজন রাস্তায় বেড়িয়ে জমা জলের শিকার হন অনেক জায়গায়। শহরে ঘণ্টাখানেকের বৃষ্টি মানে কিছু সমস্যা তৈরি হবেই। সে সমস্যা এদিনও হয়েছে। কিন্তু প্রবল গরমের অস্বস্তি কাটিয়ে যে স্বস্তি সকাল সকাল শহরবাসী উপভোগ করলেন সেটাই বা কম কি!

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026