Kolkata

ব্যাপক মারধর করে স্বামীর ২ কান কেটে নিলেন স্ত্রী!

একেই বোধহয় বলে উলট পুরাণ! এতদিন দিবারাত্র গৃহবধূর ওপর স্বামী, শ্বশুরবাড়ির অত্যাচারের মর্মান্তিক কাহিনি দেখে, পড়ে বা শুনে রাজ্যবাসী অভ্যস্ত ছিলেন। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর ওপর স্ত্রীর অমানবিক অত্যাচার, অকথ্য গালিগালাজ, শ্বশুরবাড়ির লোকজনের ওপর অত্যাচারের কথা বড় একটা শোনা যায়নি। এমনকি স্ত্রীর অত্যাচার সইতে না পেরে স্বামী বেশ কয়েকবার বাড়ি থেকে পালিয়েও যান। গেলে কী হবে! স্ত্রীর চোখকে ফাঁকি দেওয়া কী অতই সোজা! তাঁকে ফের খুঁজে তুলে এনেছেন স্ত্রী। ফের শুরু হয়েছে বেদম মার। যা গত মঙ্গলবার সীমা ছাড়াল। স্বামীকে মারধর করতে করতে তাঁর ২ কানই কেটে নেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আহত রক্তাক্ত স্বামীকে উদ্ধার করে পড়শিরাই হাসপাতালে নিয়ে যান। এদিকে বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন স্ত্রী। হাসপাতালে চিকিৎসার পরও স্ত্রীর আতঙ্কে সিঁটিয়ে আছেন স্বামী ও তাঁর বাড়ির লোকজন।

এমনই এক চমকে দেওয়া ঘটনা ঘটেছে নারকেলডাঙা মেন রোডে। এখানেই ২ বছর আগে তাঁর প্রায় দ্বিগুণ বয়সের মমতাজ বিবিকে বিয়ে করেন মহম্মদ তনভির। অভিযোগ, বিয়ের পর থেকেই তনভিরের ওপর অমানুষিক অত্যাচার শুরু করেন তাঁর স্ত্রী মধ্যবয়সী মমতাজ বিবি। নানাভাবে তিনি তনভিরের কাছ থেকে সম্পত্তিও হাতিয়ে নেন বলে অভিযোগ। তার সঙ্গে চলত স্বামীর ওপর দিবারাত্র অত্যাচার, মারধর। অবশেষে এদিন অত্যাচার চরমে ওঠে। অভিযোগ টাকা এবং সম্পত্তি চেয়েই এই অত্যাচার চলত। অত্যাচারে সামিল ছিলেন মহিলার পরিবারের লোকজনও। স্বামীর ২ কান কেটে নেওয়ার ঘটনা সামনে আসার পর এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। মমতাজ বিবি এখন বেপাত্তা। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026