Kolkata

গৃহবধূর রহস্যমৃত্যু, আত্মীয়ার সঙ্গে স্বামীর সম্পর্ক?

মানিকতলায় এক গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল। শ্বশুরবাড়ির দাবি ফুলকুমারী মারিক বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। যদিও তা মেনে নিতে পারছেন না তাঁর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। জানা গেছে, বছর তিনেক আগে ফুলকুমারীর সঙ্গে বিয়ে হয় মানিকতলার বাসিন্দা দীপক মারিকের। শুরুতে সব ঠিকঠাক ছিল। কিন্তু কিছুদিন পর থেকে ওই বধূর ওপর মানসিক চাপ দেওয়া শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। সেই তালিকায় তাঁর স্বামীও ছিলেন বলে অভিযোগ। বিয়ের সময়ে কথামত পণের টাকা না মেটাতে পারায় প্রায়ই ফুলকুমারী মারিককে শ্বশুরবাড়ির গঞ্জনার শিকার হতে হত। সেসব সহ্য করেই শ্বশুরবাড়িতে ছিলেন তিনি।

অভিযোগ, কিছুদিন আগে নাকি স্বামীর সঙ্গে এক আত্মীয়াকে এক বিছানায় দেখে ফেলেন ফুলকুমারী। এটা মেনে নিতে পারেননি তিনি। প্রতিবাদ করেন। অভিযোগ তারপর থেকেই তাঁর ওপর অত্যাচার বেড়ে যায়। এসব কথা ফুলকুমারী তাঁর বাপের বাড়িতেও জানিয়েছিলেন। অবশেষে গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে ফোনে ওই গৃহবধূর বাপের বাড়িতে জানানো হয় তাঁদের মেয়ে বিষ খেয়েছেন। আর জি কর হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। পুলিশ এই রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে।

News Desk

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026