Kolkata

২ বাসের রেষারেষি পিষে দিল ২ যুবককে

রাত তখন প্রায় সাড়ে দশটা। উল্টোডাঙা মেন রোড তখনও যথেষ্ট ব্যস্ত। অভিযোগ সে সময়ে ২১৫এ এবং ২১৫এ/১ রুটের ২টি বাস নিজেদের মধ্যে রেষারেষি করছিল। সেই সময়ে স্কুটিতে যাচ্ছিলেন ৩ যুবক। স্কুটি চালাচ্ছিলেন মৃন্ময় নামে এক যুবক। পিছনে বসে ছিলেন আকাশ ও বিট্টু নামে অপর ২ বন্ধু। ২টি বাস রেষারেষির সময়ে গতি বাড়িয়ে দিয়েছিল। আর সেই সময়ই বাসের সামনে পড়ে যায় স্কুটিটি। একটি বাস সজোরে এসে ধাক্কা মারে স্কুটিতে। রাস্তায় ছিটকে পড়েন ৩ জন। গতি নিয়ন্ত্রণে ব্যর্থ বাসের চাকায় থেঁতলে যায় স্কুটির পিছনে বসা ২ যুবকের দেহ। ওই ২ জনের ঘটনাস্থলেই মৃত্যু হলেও মৃন্ময় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার জেরে সোমবার রাতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পরই বাস ফেলে চম্পট দেয় ২ বাসের চালক ও কন্ডাক্টর। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। চালকের খোঁজ চলছে। স্থানীয় মানুষের দাবি, ওই এলাকায় বাসের রেষারেষি নতুন কিছু নয়। পাশাপাশি তাঁদের কয়েকজনের দাবি, দুর্ঘটনায় মৃত ২ যুবকের কারও মাথায় হেলমেট ছিলনা।

News Desk

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

কর্কট রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত কর্কট রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

সিংহ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত সিংহ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

কন্যা রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত কন্যা রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026