Kolkata

শহরের রাজপথে খালি গায়ে অভিনব প্রতিবাদ

কারও প্যান্টের ওপর স্যান্ডো গেঞ্জি। কারও আবার সেটাও নেই। উর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় শহরের রাজপথে হাঁটলেন শতাধিক তরুণ। খালি গায়ে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত গেল তাঁদের মিছিল। ব্যানার হাতে খালি গায়েই স্লোগান দিতে দিতে এগোন তাঁরা। এমন অভিনব প্রতিবাদ দেখে অনেক পথচলতি মানুষও এদিন থমকে দাঁড়িয়ে পড়েন। জানতে চান কেন এমন প্রতিবাদ? অনেক মিছিলই আশপাশ দিয়ে চলে যায়। দাবি দাওয়া জানার কোনও উৎসাহ আমজনতার মধ্যে থাকে না। কিন্তু এদিন তরুণদের খালি গায়ে প্রতিবাদ মিছিল মানুষের নজর কাড়তে সমর্থ হল।

মিছিলে পা মেলানো তরুণদের দাবি, ১ বছরের ওপর হয়ে গেছে তাঁদের রাজ্য সরকারের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষা হয়েছে। কিন্তু এখনও চূড়ান্ত তালিকা প্রকাশ করছে না সরকার। কাগজপত্র খতিয়ে দেখার পর্ব চলেই চলেছে। তাঁরা চান অবিলম্বে যেন তাঁদের নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আর সেই দাবিতেই এদিন তাঁদের এই খালি গায়ে পথে নামা।

News Desk

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

কর্কট রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত কর্কট রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

সিংহ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত সিংহ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026