Kolkata

রাজ্য সরকারি কর্মচারিদের জন্য সুখবর, বাড়ছে মহার্ঘভাতা

ডিএ বা মহার্ঘভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের অসন্তোষ নতুন নয়। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের এত ফারাক তার উত্তর জানতে চেয়েছে আদালতও। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মচারিদের জন্য এদিন সুখবর শোনালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন নবান্নে ঘোষণা করেন রাজ্য সরকারি কর্মচারিদের ১৮ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে। সঙ্গে তাঁরা পাবেন ১০ শতাংশ ইন্টেরিম রিলিফও। এই ১০ শতাংশ ডিএ-র সঙ্গে জুড়ে দিলে দাঁড়াচ্ছে প্রায় ২৫ শতাংশ। এরজন্য রাজ্য সরকারের আরও ৫ হাজার কোটি টাকা খরচ বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী।

তবে এই ডিএ বা ইন্টেরিম রিলিফ এখনই লাগু হচ্ছে না। আগামী পয়লা জানুয়ারি ২০১৯ থেকে কার্যকর হবে এই বাড়তি পাওনা। এতে রাজ্য সরকারি কর্মচারিরা খুশি। তবে তাঁরা পাশাপাশি একটি প্রশ্নও তুলে দিয়েছেন। ইন্টেরিম রিলিফ ঘোষণা করার মানে কী তবে এ বছরও ঘোষণা হচ্ছে না বেতন কমিশন? বেতন কমিশন ঘোষণা হলে তাতে একটা বড় অঙ্কের মাইনে বৃদ্ধির সম্ভাবনা থেকেই যায়। এ বছর তা হওয়ার সম্ভাবনা দেখছিলেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু এদিন ইন্টেরিম রিলিফ ঘোষণার পর তাঁদের মনে আশঙ্কার মেঘ জমেছে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026