Kolkata

কর্তব্যরত অবস্থায় আত্মহত্যার চেষ্টা পুলিশ আধিকারিকের

মঙ্গলবার প্রায় বেলা ১১ টা। ভবানী ভবনে একটু একটু করে বাড়ছিল কর্মব্যস্ততা। আচমকা ভবনের ভিতর থেকে গুলির আওয়াজ শুনে চলার গতি থমকে যায় অনেকের। হাতের কাজ ফেলে ভবনের তিনতলায় ছোটেন সকলে। দেখা যায়, মেঝেতে রক্তের ওপর লুটিয়ে পড়ে আছেন বিনয় ভট্টাচার্য নামে এক এসআই। তাঁর এক হাতে ধরা নিজের সার্ভিস রিভলভার। মাথার ডানদিকের চোখ ও কানের মাঝখান থেকে গুলি এফোঁড়-ওফোঁড় হয়ে বেরিয়ে গেছে। ওই অবস্থাতেই মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন উত্তর ২৪ পরগনার বারাসতের গোয়েন্দা বিভাগের এসআই। সঙ্গে সঙ্গে বছর ৫৪-র বিনয় ভট্টাচার্যকে নিয়ে এসএসকেএম হাসপাতালে ছোটেন অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এসআইয়ের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, সম্ভবত মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করার চেষ্টা করেন বিনয়বাবু। তবে এটা সত্যিই আত্মহত্যার চেষ্টা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বিজয়বাবুকে সুস্থ করে তোলা গেলে অনেককিছু পরিস্কার হয়ে যাবে। তবে তার আগে পুলিশ তার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। অসতর্ক অবস্থায় গুলি চলেছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত কয়েকমাস আগে বেলেঘাটার ফুলবাগান থানায় সার্ভিস রাইফেল থেকে অসতর্কতাবশত গুলি বেরিয়ে মৃত্যু হয় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026