দক্ষিণেশ্বর মন্দিরের কাছে একটি লজ থেকে উদ্ধার হল এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ। লজের ঘরের বিছানায় দেহ ২টি পড়েছিল। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। সূত্রের খবর, গত শুক্রবার সন্ধের পর সুব্রত নিয়োগী ও কাঁকন নিয়োগী নামে ওই বৃদ্ধ দম্পতি লজে উপস্থিত হন। একটা ঘর ভাড়া চান। তাঁরা নিজেদের চারু মার্কেট এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। জানান, দক্ষিণেশ্বর মন্দিরে ভোরে পুজো দিতে চান। তাই রাতটা লজেই থাকবেন।
কিন্তু শনিবার ভোরে তাঁদের দরজায় টোকা মেরেও কোনও সাড়াশব্দ না পেয়ে অবশেষে লজের কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানে দম্পতিকে খাটের ওপর পাশাপাশি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ পরিস্কার হবে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…