বিকেলে কলকাতা জুড়ে স্বস্তির বৃষ্টির মাঝেই বাড়ির একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল ১ বৃদ্ধার। মৃতার নাম কমলা চট্টোপাধ্যায়। অন্য ১ বৃদ্ধা হাসপাতালে ভর্তি। এদিন প্রবল বৃষ্টিতে আচমকাই ঢাকুরিয়ার পঞ্চাননতলার ১টি পুরনো বাড়ির বারান্দা সমেত একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
সেই ধ্বংসস্তূপে আটকে পড়েন ২ বৃদ্ধা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় মানুষজন। পরে দমকলের ৫টি ইঞ্জিন এসে উদ্ধার কাজ শুরু করে। ১ ঘণ্টা পর দমকলের তরফে নিশ্চিত করা হয় ধ্বংসস্তূপের তলায় আর কারও আটকে থাকার সম্ভাবনা নেই। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…