Kolkata

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের জের?

পূর্ব যাদবপুরের সত্যজিৎ কলোনির একটি বাড়ি থেকে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। গত শুক্রবার বাড়ির লোকজনের নজরে পড়ে দেহ। পুলিশ সূত্রের খবর, মৃতা সুধা সর্দারের বিয়ে হয়েছিল প্রেম করে। কয়েক বছর প্রেমের পর বিয়ে। তারপর সন্তান। সব ঠিক চলছিল। কিন্তু সুখের সংসারে বাধ সাধে সুধা সর্দারের স্বামীর ওপর সন্দেহ। মৃতার বাড়ির লোকের দাবি, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন সুধা। তারপর থেকে প্রায়শই দুজনের মধ্যে ঝগড়া হত। গত শুক্রবারও হয়েছিল। তারপর কাজে বেরিয়ে যান স্বামী। রাতে কাজ থেকে ফেরার সময় স্ত্রীয়ের রাগ ভাঙাতে চাউমিনের প্যাকেট কিনে বাড়ি ফেরেন তিনি। তারপর ঘরে গিয়ে দেখেন স্ত্রীর দেহ সিলিং থেকে ঝুলছে।

বছর ২৫-এর এই গৃহবধূর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা নিছকই আত্মহত্যা, নাকি এর পিছনে আর কোনও রহস্য আছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026