৫ কোটি ৪ লক্ষ ভোটার। ২০টি জেলা। ৮২৫টি জেলা পরিষদ। ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতি। ৪৮ হাজার ৬৫৬টি গ্রাম পঞ্চায়েত। এই নিয়েই রাজ্যে ৩ দফায় অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। হাতে আর মাত্র ১ মাস। এদিন নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য নির্বাচনী আধিকারিক এ কে সিং জানান, আগামী ২ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তিনি আরও জানান, এদিন তিনি ভোটের দিন ঘোষণার পর থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল।
ভোট ৩ দফায় হচ্ছে। ১, ৩ ও ৫ মে। যারমধ্যে প্রথম দফায় হচ্ছে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে ভোট। ২০টির মধ্যে ১২টি জেলার ভোট ওদিনই সম্পন্ন হবে। দ্বিতীয় দফায় ভোট হবে মাত্র ২টি জেলায়। মুর্শিদাবাদ ও বীরভূমে। তৃতীয় দফায় দার্জিলিং ও কালিম্পং বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি সব জেলায় ভোট। ওইদিন ভোটগ্রহণ করা হবে ৬টি জেলায়।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…