ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০টা বাজে। সল্টলেক স্বাস্থ্যভবনের কর্মীরা সবে আসতে শুরু করেছেন। একটু একটু করে বাড়ছিল কর্মব্যস্ততা। এমন সময় স্বাস্থ্যভবনের ৬ তলায় কালো ধোঁয়া নজরে আসে কয়েকজন কর্মীর। আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে দেখা যায়, ভবনের ৬ তলার ইলেকট্রিক প্যানেলের ঘরে আগুন লেগে গেছে। সেই ঘর থেকেই গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। সাথে সাথে স্বাস্থ্যভবনের কর্মীরা মিলেই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। দমকলবাহিনী ডাকার কোন দরকারই পড়েনি।
কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলেন ভবনের কর্মচারিরাই। স্বাস্থ্যভবনের চারদিকে রয়েছে জরুরি সব নথি। এ যাত্রায় বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচা গেছে বলে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভবনের কর্মীরা। আগুন লাগল কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…