বাইপাসের ধারে ধাপার কাছে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুনে আতঙ্ক ছড়াল। রবিবার দুপুরে ওই কারখানায় আগুন লেগে যায়। প্লাস্টিক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার ভিতরে প্লাস্টিকের বিশাল বিশাল ব্যাগ ছিল ডাঁই করে রাখা। সেগুলিও আগুনের গ্রাসে চলে যায়। এছাড়া অনেকগুলি জ্বালানি ভর্তি জারও ছিল। চারদিক দাহ্য পদার্থে ভর্তি থাকায় আগুন নিমেষে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের কালো কুণ্ডলী পাকানো ধোঁয়া অনেক দূর থেকেও দেখতে পাওয়া যাচ্ছিল।
দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে। তবে ওই প্লাস্টিকের কারখানা সংলগ্ন বেশ কিছু ঝুপড়ি আগুনের গ্রাস থেকে রেহাই পায়নি। সেগুলিও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আগুন লাগার কারণ অজানা। পোড়া এলাকা জুড়ে বিকেল পর্যন্ত ঠান্ডা করার কাজ চালায় দমকল। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…