Kolkata

বেপরোয়া বাসের চাকায় পিষ্ট ২ যুবক

সামনে দাঁড়িয়ে ট্রাফিক গার্ড। সিগনাল লাল হয়ে আছে। অভিযোগ তা উপেক্ষা করেই সেক্টর ফাইভের দিকে গাড়ি ঘোরাতে গিয়েছিল বাস চালক। সেইসময় ইএম বাইপাসের চিংড়িহাটা মোড়ের কাছে রাস্তা পার হচ্ছিলেন ২ যুবক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বেপরোয়া বাস ধাক্কা মারে ওই ২ যুবককে। আচমকা ঘাড়ের ওপর দুরন্ত গতির বাস এসে পড়ায় নিরাপদ দূরত্বে সরার সময়টুকুও পাননি ২ যুবক। যার ফলে বাসের চাকায় নিমেষে পিষ্ট হয়ে যান তাঁরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

সকাল সওয়া ১১টা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই রণক্ষেত্র হয়ে ওঠে বেলেঘাটার চিংড়িঘাটা মোড়। উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালান সরকারি ও বেসরকারি বাসে। ভাঙচুর করা হয় প্রাইভেট গাড়িতেও। ক্ষিপ্ত জনতা আগুন ধরিয়ে দেন পুলিশের গাড়িতে। ট্রাফিক পুলিশের গাফিলতির মাশুল বারবার দিতে হচ্ছে নিরীহ পথচারীদের। এই অভিযোগে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন ক্ষিপ্ত এলাকাবাসী। ব্যস্ত সময়ে ইএম বাইপাসের মতো গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় যানচলাচল। ব্যস্ত সময়ে চরম ভোগান্তির শিকার হন বাইপাস দিয়ে যাতায়াত করা মানুষজন।

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026