Kolkata

আমরণ অনশনের হুমকি দিলেন ঐত্রির বাবা-মা

এএমআরআই হাসপাতালের গ্রুপ সিইও রূপক বড়ুয়া ও ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়কে ২ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ বরখাস্ত না করলে আমরণ অনশনে বসার হুমকি দিলেন মৃত ঐত্রি দে-র বাবা-মা। চিকিৎসায় গাফিলতির কারণেই তাঁদের আড়াই বছরের সন্তানের মৃত্যু হয়েছে বলে প্রথম থেকেই দাবি করে আসছেন তাঁরা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও অভিযোগ জানিয়ে আসেন শোকস্তব্ধ দম্পতি।

শুক্রবার তাঁরা হাজির হয়েছিলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দফতরে। সেখানে হাসপাতালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। পরে শোকাহত ঐত্রির মা জানান, মুকুন্দপুর এএমআরআই হাসপাতালের গ্রুপ সিইও রূপক বড়ুয়া ও ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়কে ২ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে বরখাস্ত করতে হবে। না হলে তাঁরা আমরণ অনশনের রাস্তায় হাঁটবেন। এই অনশনে অন্য অভিভাবকদেরও পাশে থাকার আহ্বান জানিয়েছেন ঐত্রির মা।

ঐত্রির পরিবার চিকিৎসায় গাফিলতির দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে চিকিৎসায় গাফিলতির কথা অস্বীকার করা হয়। মৃত শিশুকে পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখার দাবিও তোলে হাসপাতাল কর্তৃপক্ষ। এরমধ্যেই মৃত শিশুর পরিবারের সদস্যদের ক্ষোভ সামলাতে এসে মেজাজ হারিয়ে নিজেকে সবচেয়ে বড় মস্তান বলে দাবি করেন হাসপাতালের ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়। এক শোকাহত পরিবারের সঙ্গে কীভাবে একটি হাসপাতালের ইউনিট হেড পদে থাকা আধিকারিক এমন শব্দ ব্যবহার করতে পারেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026