Kolkata

প্রোমোটিং বিবাদের জেরে খুন, ব্রাইট স্ট্রিটে তুলকালাম

কড়েয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটে সকালে প্রমোটিং বিবাদের জেরে ফজরুল রহমান নামে এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ গোটা এলাকা। এদিন সকাল পৌনে ৯টা নাগাদ গুলি চলে। ফজরুল রহমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় ফজরুল রহমান নামে ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই অগ্নিগর্ভ চেহারা নেয় ব্রাইট স্ট্রিট এলাকা।

মৃত ফজরুল রহমানের সঙ্গে একসঙ্গেই প্রমোটিংয়ের কাজ করত ভোলা নামে এক ব্যক্তি। কিছুদিন আগে পর্যন্তও সুসম্পর্ক থাকা ভোলা ও ফজরুলের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে সম্পর্ক তলানিতে ঠেকে। অভিযোগ, এদিন সকালে ফজরুলের সঙ্গে ভোলার রাস্তার ওপরই ঝগড়া শুরু হয়। তারপরই ফজরুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। অভিযুক্ত ভোলা এরপর এলাকা ছেড়ে চম্পট দেয়।

এদিকে ফজরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত প্রোমোটার ভোলার বাড়িতে চড়াও হন উত্তেজিত জনতা। শুরু হয় ভাঙচুর। একটি নির্মাণকাজ ভেঙে দেয় উত্তেজিত জনতা। ভোলার তালা বন্ধ বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে জনতা। বাড়ি তছনছ করে দেন তাঁরা। অনেক কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর হয় ভোলার অফিসেও। পুলিশ অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। যদিও উত্তেজনা বেলা পর্যন্ত বজায় ছিল। অভিযুক্ত ভোলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026