Kolkata

ফুটপাথে দাঁড়ানো ব্যক্তির পায়ের ওপর চড়ল বাসের চাকা

রাজপথ ছেড়ে বাস উঠল ফুটপাথে। ঘটনার আকস্মিকতায় ফুটপাথ থেকে সরে দাঁড়ানোর সময়টুকু পর্যন্ত পাননি ১ ব্যক্তি। যার ফলে বাসের চাকা চোখের পলকে উঠে আসে তাঁর দুটো পায়ের উপর। সোমবার ভরদুপুরে ঘটনাটি ঘটে। বেহালার রবীন্দ্রনগর থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই মিনিবাসটি। স্ট্র্যান্ড রোডে মিলেনিয়াম পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা বাসটি সোজা উঠে পড়ে ফুটপাথে। সটান ধাক্কা মারে রাস্তার ধারের একটি গাছে। গাছের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ক্ষতিগ্রস্ত হয় বাসের চাকাও। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে থাকা যাত্রীদের বেশ কয়েকজন আহত হন।

মোট ৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফুটপাথে থাকা অনুপ কুমার সামন্তর আঘাত গুরুতর। তাঁর দুটি পা ভয়ানকভাবে জখম হয়েছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বেলাগাম গতি ও বাসের চাকায় গলদ থাকায় চালক নিয়ন্ত্রণ হারান।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026