Kolkata

ভয়াবহ হত্যাকাণ্ড! উদ্ধার বৃদ্ধের বিবস্ত্র নলিকাটা দেহ

বাড়ির সদর দরজার কাছ অবধি বেয়ে এসেছে রক্তের ধারা। কয়েক পা এগোতেই সিঁড়ির উপর পড়ে গলাকাটা বৃদ্ধের নিথর দেহ। ভয়ংকর এই খুনের ঘটনা ঘটেছে সল্টলেকে। সূত্রের খবর, সল্টলেকের বাড়িতে প্রাক্তন ইঞ্জিনিয়ার বৃদ্ধ অভিজিৎ নাগ চৌধুরী একাই থাকতেন। তাঁর পরিবারের অন্য সদস্যরা অন্যত্র থাকেন। তবে তাঁদের সঙ্গে অভিজিৎবাবুর নিয়মিত যোগাযোগ ছিল। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের বি ডি ব্লকে বাড়ির সিঁড়ির কাছ থেকে উদ্ধার হয় অভিজিৎবাবুর ক্ষতবিক্ষত বিবস্ত্র দেহ। সম্ভবত বুধবার রাতে তাঁকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের।

গলার নলি কাটা ছাড়াও তাঁর শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষতের চিহ্ন পেয়েছে পুলিশ। বিশেষ করে মৃতের পেট ও যৌনাঙ্গের কাছে ক্ষতের চিহ্ন দেখে পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে বৃদ্ধকে বারবার আঘাত করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে কোনও ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে মৃতের জামাই ও ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। রাজ্যে একা থাকা প্রবীণ ব্যক্তিরা কি আদৌ নিরাপদ? এই প্রশ্নটাই দুর্গাপুরের পর আরও একবার উস্কে দিল সল্টলেকের এই নৃশংস হত্যাকাণ্ড।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026