Kolkata

বড়দিনের আগে মাদক ব্যবসার পর্দা ফাঁস, গ্রেফতার ৩

বড়দিন আর নববর্ষের সাদর অভ্যর্থনার জন্য প্রস্তুত তিলোত্তমা। উদ্দাম উচ্ছ্বাসের জোয়ারে গা ভাসাতে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে কলকাতার বিভিন্ন বার ও নাইটক্লাবগুলিতে। এরমাঝে কয়েক লক্ষ টাকার মাদক দ্রব্যসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, শহরে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত রেভ পার্টিগুলোতে ড্রাগ সরবরাহ করত ধৃতরা। তাদের মধ্যে একজন একটি নামী নাইট ক্লাবের ডিজে।

পুলিশ সূত্রের খবর, হিমাচল প্রদেশের কুলু থেকে কলকাতা আসতেই শিয়ালদহ স্টেশনে আটক করা হয় মাদক পাচারকারী অপর ২ অভিযুক্ত রবার্ট ও লরেন্সকে। বাজেয়াপ্ত করা হয় কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদক। ধৃতদের জেরা করে মাদক পাচারকাণ্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে। মাদক পাচারচক্রে ভারতীয় চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রের খবর।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026