Kolkata

৬ দিন‌ের অচলাবস্থার পর খুলল জিডি বিড়লা স্কুলের দরজা, শুরু পঠনপাঠন

৬ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল জিডি বিড়লা স্কুলের দরজা। শুরু হল পঠনপাঠন। বৃহস্পতিবার সকালে সিনিয়র সেকশনে ক্লাস শুরু হয়। সকালে‌ বইয়ের ব্যাগ কাঁধে হাসি মুখেই স্কুলে ঢুকতে দেখা যায় ছাত্রছাত্রীদের। স্কুলের অচলাবস্থা কেটে ক্লাস শুরুতে বেজায় খুশি তারা। খুশি অভিভাবকরাও। এদিন সিনিয়র সেকশন খুললেও জুনিয়র সেকশন খুলবে শুক্রবার।

স্কুলে ৪ বছরের এক শিশু ছাত্রীর ওপর যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভে গত শুক্রবার থেকেই স্তব্ধ ছিল স্কুলের পঠনপাঠন। স্কুল কর্তৃপক্ষ নোটিস ঝুলিয়ে জানিয়ে দিয়েছিল অচলাবস্থা না কাটলে তারাও স্কুল খুলবেন না। অবশেষে গত বুধবার অভিভাবকদের সঙ্গে বৈঠক হয় স্কুল কর্তৃপক্ষের। সেখানে অভিভাবকদের চাপে প্রিন্সিপালকে ছুটিতে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অন্যান্য দাবিও অনেকটাই মেনে নেওয়া হয়। তারপরই অভিভাবকরা আনন্দে ফেটে পড়েন। সন্তানদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের আন্দোলনে নৈতিক জয়ের খুশি ভাগ করে নেন তাঁরা। অন্যদিকে সব মিটে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষও জানিয়ে দেন স্কুলের দরজা ফের খুলে যাচ্ছে বৃহস্পতিবার থেকে। সেইমত এদিন সকাল থেকে ফের শুরু হল জিডি বিড়লা স্কুলের স্বাভাবিক পঠনপাঠন।

News Desk

অক্ষয়তৃতীয়ার দিন অনেক গণবিবাহের আয়োজন, অন্য চিন্তায় ভারতের হৃদয় রাজ্য

অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…

April 7, 2026

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026