Kolkata

এমপি বিড়লা স্কুলের সামনে অভিভাবকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করল পুলিশ

এমপি বিড়লা স্কুলের সামনে অভিভাবকদের জমায়েতে প্রবল লাঠিচার্জ করল পুলিশ। লাঠির আঘাতে বেশ কয়েকজন অভিভাবক আহত হয়েছেন। ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে অনেক অভিভাবককে সরিয়ে নেয় যায় পুলিশ। তাঁদের কয়েকজনকে আটকও করা হয়েছে। এদিন সকাল থেকেই সাড়ে ৩ বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে স্কুলের সামনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা। জিডি বিড়লা স্কুলের ঘটনার মতই ক্রমশ জমাট বাঁধছিল আন্দোলন। স্কুল কর্তৃপক্ষ কথা বলতে না চাওয়ায় স্কুলের বাইরে জেমস লং সরণি অবরোধ করে বসেছিলেন অভিভাবকরা। সন্ধে পর্যন্ত অবরোধ চলার পর ২টি স্কুল বাস স্কুলের বন্ধ দরজা খুলে বেরিয়ে আসে।

অভিভাবকদের দাবি, স্কুল বাসে পড়ুয়াদের বার করা হলে তাঁদের আপত্তি নেই। কিন্তু স্কুল বাসে পড়ুয়া নয়, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বার করা হচ্ছিল। অভিভাবকরা স্কুল বাস পরীক্ষা করে ছাড়া হবে বলে জানিয়ে দেন। ঠিক এর পরপরই বিশাল পুলিশ বাহিনী অভিভাবকদের ওপর লাঠিচার্জ শুরু করে। ছত্রভঙ্গ হয়ে পড়েন অভিভাবকরা। মহিলারাও পুলিশের লাঠির হাত থেকে রেহাই পাননি। লাঠিচার্জ করে রাস্তা ফাঁকা করে শুধু স্কুল বাসই নয়, অন্যান্য যানবাহনের চলাচলও স্বাভাবিক করার পথে হাঁটে পুলিশ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026