বাংলার আকাশে জোড়া অর্কের রোশনাই

আইসিএসই-তে সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান দখল করল রাজ্য। লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় ৯৮ দশমিক ৮ শতাংশ নম্বর পেয়ে এই স্থান দখল করেছে। তার সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে এসেছে জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ঐন্দ্রিলা ভদ্র। ভারতের মধ্যে তৃতীয় স্থান দখল করলেও রাজ্যে অর্ক ও ঐন্দ্রিলা রয়েছে প্রথম স্থানেই। রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে ছ’জন। সকলেরই প্রাপ্ত নম্বর ৯৮ দশমিক ৬ শতাংশ। এদের মধ্যে রয়েছে সেন্ট জোন্স-এর মেধা গঙ্গোপাধ্যায়, সেন্ট জোন্স-এর শ্রেয়া আগরওয়াল, হাওড়া সেন্ট মেরিজ কনভেন্ট-এর সায়ন্তন প্রধান, লরেটো-র তৃষিতা বসাক, লা মার্টিনিয়ারের দেবাংশ চন্দক ও ডিপিএস মেগাসিটির উন্নতি জৈন। রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে পাঁচজন ছাত্রছাত্রী। অন্যদিকে এদিন আইএসসি পরীক্ষার ফলও প্রকাশ পেয়েছে। আইএসসিতে রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে ডন বস্কো পার্ক সার্কাসের অর্কদেব সেনগুপ্ত ও ভবানীপুর গুজরাটি এডুকেশনাল সোসাইটির কবিতা দেশাই। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৯৯ দশমিক ২৫ শতাংশ। সর্বভারতীয় স্তরে অর্কদেব ও কবিতা দু’জনই তৃতীয় স্থানে রয়েছে। এদিকে আইএসসি-তে রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে ৭ জন ছাত্রছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এবার নির্ধারিত সময়ের দু’সপ্তাহ আগেই আইসিএসই ও আইএসসি-র ফল প্রকাশিত হল। যেখানে সার্বিক ফলাফলে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। অন্যদিকে এবার কলকাতার স্কুলগুলির ফল চোখে পড়ার মতন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026