Kolkata

নিউ মার্কেটে রেস্তোরাঁয় বিস্ফোরণ, আগুন

বৃহস্পতিবার সকালে নিউ মার্কেট এলাকায় ছড়াল আগুন আতঙ্ক। কলকাতা পুরসভা সংলগ্ন আমিনিয়া রেস্তোরাঁর পাশে ফাস্ট ফুড হোটেলে আগুন লাগে। সকাল সাড়ে ১০টা নাগাদ রৌনক নামে ওই রেস্তোরাঁ থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। তারপরই আগুন বার হতে দেখে দমকলে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৪টি ইঞ্জিন।

এলপিজি সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন দমকল কর্মীরা। সকালের দিকে আশপাশের রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় লোকজন কম ছিল ঘটনাস্থলে। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন যখন প্রায় নিয়ন্ত্রণে সেই সময় ফের ২টি সিলিন্ডারে বিস্ফোরণ হয়। পুরসভার কর্মীরাও রাস্তায় নেমে আগুন নেভানোর কাজে সাহায্য করেন। দুপুরের দিকে অবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দমকল। কিভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু হয়েছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026