বেলা প্রায় ১২টা। আর্মেনিয়ান ঘাটের কাছে আগুন তখন প্রায় নিয়ন্ত্রণে। এমন সময়ে একটি টিনের চালা সরাতেই ফের দেখা যায় আগুনের শিখা। দমকলকর্মীরা দ্রুত সেই আগুন নেভাতে উদ্যোগ নেন। ১৬ ঘণ্টা কাটার পরও গুদামের সেই বিধ্বংসী আগুন ছাইচাপা অবস্থা থেকে ধক করে জ্বলে উঠছিল। দমকলকর্মীরা তখনও নিশ্চিত করে বলতে পারছিলেন না আগুন নিয়ন্ত্রণে। কখন তা নিয়ন্ত্রণে আসবে তাও পরিস্কার করে বলতে পারেননি তাঁরা। তবে অনেকটাই কব্জায় আনা গেছে আর্মেনিয়ান ঘাটের কাছে লাগা গত সন্ধের ভয়ংকর আগুন।
পুড়ে ছাই হয়ে গেছে গোটা গুদাম। আশপাশের গাছগুলি পুড়ে কালো হয়ে গেছে। ছাইয়ের তলায় ধিকিধিকি আগুন দুপুরেও থেকে গিয়েছিল। কোনও কিছু পরিস্কারও করা যায়নি দুপুর পর্যন্ত। ফরেনসিক বিশেষজ্ঞেরা না আসা পর্যন্ত পোড়া অংশ সাফ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় পুরসভার তরফে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…