প্রতীকী ছবি
দমদমের মিত্তির বাগান এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল রাধা ঘোষ নামে বছর ৩৬-এর এক গৃহবধূর গলাকাটা দেহ। মৃতার মাথাতেও ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় সঞ্জয় মিস্ত্রি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই পরিণতি বলে দাবি করছেন মৃতার শ্বশুরবাড়ির লোকজন। তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চিড়িয়া মোড়ে একটি কাজে গিয়েছিলেন রাধাদেবীর স্বামী। ফিরে দেখেন ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রীয়ের নিথর দেহ। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাড়ির সামনের জঞ্জাল থেকে উদ্ধার হয় একটি রক্তমাখা ছুরি। পুলিশের অনুমান ওই ছুরি দিয়েই হত্যা করা হয় রাধা ঘোষকে।
মৃতার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, রাধা ঘোষের সঙ্গে সঞ্জয় মিস্ত্রির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। কয়েকমাস আগে স্বামী, সন্তানকে ছেড়ে সঞ্জয় মিস্ত্রির সঙ্গে সহবাসও নাকি শুরু করেন রাধাদেবী। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। পরিবারের দাবি, সঞ্জয় মিস্ত্রিই রাধা ঘোষকে খুন করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…