Kolkata

মায়ের দেহ আগলে ৬ দিন কাটাল মানসিক ভারসাম্যহীন ছেলে

ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার অকুস্থল উত্তর কলকাতার পাইকপাড়া। রাজা মণীন্দ্র রোডের একটি আবাসনে মায়ের মৃতদেহের পাশে টানা ৬ দিন বসে রইলেন মানসিক ভারসাম্যহীন ছেলে। দিনের পর দিন মৃতদেহ পড়ে থাকায় তাতে পচন ধরে। দুর্গন্ধ ছড়াতে থাকে। সেই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পাড়া পড়শিরা পুলিশে খবর দেন। পুলিশ এসে বাড়িতে ঢুকে এক মহিলার গলাপচা দেহ উদ্ধার করে। পাশের ঘরে খোঁজ মেলে মৃতার ছেলের। প্রচণ্ড খিদে নিয়ে ছটফট করছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, ছেলে অনির্বাণ বসুকে নিয়ে বাড়িতে একাই থাকতেন মা মীরা বসু। ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় সবসময়ে তাঁকে নজরে রাখতেন। কোনওভাবে মা মীরা বসুর মৃত্যু হয় দিন ছয়েক আগে। কিন্তু মায়ের মৃত্যুর পরও কাউকে কিছু জানাননি বছর ৫০-এর অনির্বাণবাবু। অবশেষে দুর্গন্ধের জেরে সেই ঘটনা সামনে আসে। এদিকে ঘটনার পর অনির্বাণ বসুকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। রাতে তাঁকে বাড়িতেও ছেড়ে দিয়ে যায় পুলিশ।

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026