Kolkata

অসুস্থ বুদ্ধদেববাবুকে বাড়ি গিয়ে দেখে এলেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ। তাই তাঁকে দেখতে সোমবার বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধে ৭টা ৫ মিনিটে বাড়িতে ঢোকেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ৭টা ১২ মিনিটে ফের বেরিয়ে আসেন বাড়ি থেকে। তারপর ফিরে যান।

নতুন শতাব্দীর প্রথম দশকে এই দুই নেতার টক্কর ছিল খবরের কাগজের প্রথম পাতার হটকেক। সিঙ্গুর, নন্দীগ্রামকে কেন্দ্র করে সেই রাজনৈতিক লড়াই চূড়ান্ত রূপ নেয়। সেসব এখন অতীত। রাজ্যে পালা বদলের পর ক্রমশ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন আমন্ত্রণে সাড়া দিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তখন সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেটা ছিল তাঁর রাজনৈতিক সৌজন্য। এদিনও তেমনই রাজনৈতিক সৌজন্য দেখিয়ে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়ি গিয়ে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026