বেড়ালের কামড় খেলেন রোগী। অভিযোগ বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি এক রোগীর বিছানায় উঠে পড়ে বেড়ালটি। তারপর তাঁর পায়ে কামড়ে দেয়। রোগীদের মধ্যে বেড়ালের কামড় দেওয়ার কথা ছড়িয়ে পড়তেই হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগী ও তাঁদের আত্মীয়রা।
রোগীর আত্মীয়দের অভিযোগ বেড়াল কামড়ানোটা সময়ের অপেক্ষা ছিল। কারণ এখানে অনেক ওয়ার্ডেই অবাধে ঘুরে বেড়ায় বেড়ালরা। রোগীকে বেড়াল কামড়ানোর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই আঙুল তুলেছেন সকলে। গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…