সল্টলেকের তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভে সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলা আইটি কর্মীর। মৃতার নাম মামনি দাস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বেসরকারি বাস থেকে নেমে ওই বাসেরই সামনে দিয়ে রাস্তা পার করতে এগোন ওই মহিলা। তখনই বাসটি ছেড়ে দেয়। মহিলা হাত তুলে জানান দেওয়ার চেষ্টাও করেন যে তিনি বাসের সামনে থেকে এখনও সরেননি। কিন্তু চালক সামনে না দেখেই বাসের গতি বাড়ায়। ফলে বাসের সামনে থেকে সরার কোনও সময়ই পাননি ওই মহিলা। ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যেতেই তাঁকে পিষে দিয়ে এগিয়ে যায় বাস। ওই মহিলার দেহ কিছুটা সময় টেনে এগিয়েও নিয়ে যায় ঘাতক বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুরো ঘটনার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশি চলছে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…