Kolkata

জামিন পেলেন অভিনেতা

গ্রেফতারের ১৯ দিন পর জামিন পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গাড়ি দুর্ঘটনায় মডেল তথা বিক্রমের বান্ধবী সনিকা সিং চৌহানের মৃত্যুর পর বিক্রমকে বারবার জেরা করে পুলিশ। পরে তাঁকে দক্ষিণ কলকাতার একটি অভিজাত শপিং মলের সামনে থেকে মধ্যরাতে গ্রেফতার করে পুলিশ। এটা হয় দুর্ঘটনার ৭০ দিনের মাথায়, গত ৭ জুলাই। আদালতে পেশ করা হয় তাঁকে।

গতবার জামিন না মিললেও এবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেন আলিপুর আদালতের বিচারক। জামিনের জন্য ২ ব্যক্তিকে জামিনদার হতে হয়েছে। তাঁদের ২৫ হাজার টাকার সম্পত্তির দলিল জমা রাখতে হয়েছে। এছাড়া জামিনের শর্ত রয়েছে। বিচার প্রক্রিয়া চলাকালীন বিক্রম পুলিশকে না জানিয়ে কলকাতার বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্টও জমা রাখতে হয়েছে।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026