পুলিশের সঙ্গে অভব্য আচরণ ও পুলিশের উর্দি ছিঁড়ে দেওয়ার অভিযোগে ২ যুবতী ও ১ যুবককে গ্রেফতার করল দক্ষিণ বন্দর থানার পুলিশ। অভিযোগ গত রবিবার মধ্যরাতে প্রিন্সেপ ঘাটের শুনশান চত্বরে মদ্যপান করে ওই ৩ জন। পুলিশ সূত্রের খবর, এরপর এক যুবতী মদ্যপ অবস্থায় এসে সেখানে কর্তব্যরত পুলিশের কাছে টয়লেটের চাবি চায়। সেই চাবি তাঁদের কাছে নেই বলে জানানোয় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে। সেইসময়ে ওই যুবতীর সঙ্গে থাকা অন্য ২ জনও সেখানে হাজির হয়। তারপর আচমকাই তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশকে হেনস্থার পাশাপাশি এক কর্তব্যরত পুলিশকর্মীর উর্দিও ছিঁড়ে দেয় তারা। এরপরই তাদের আটক করে দক্ষিণ বন্দর থানার পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়।
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…