মা ফ্লাইওভারে দুর্ঘটনার জেরে অফিস টাইমে প্রবল দুর্ভোগের শিকার হলেন মানুষজন। বেলা পৌনে ১০টা নাগাদ হওয়া দুর্ঘটনার জেরে মা ফ্লাইওভার, পার্ক সার্কাস সহ গোটা এলাকার অলিগলিতেও যানজটের সৃষ্টি হয়। সূত্রের খবর, এদিন পৌনে ১০টা নাগাদ ফ্লাইওভার দিয়ে একটি গাড়ি সায়েন্স সিটির দিক থেকে ছুটে আসছিল। একই দিকে ছোটা অন্য একটি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ২টি গাড়ির প্রবল ক্ষতি হয়। আহত হন ৩ জন। এঁদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি। কড়েয়া থানার পুলিশ ২টি গাড়িকেই আটক করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুত গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা। এদিকে ব্যস্ত সময়ে দুর্ঘটনার জেরে গোটা এলাকা যানজটের কবলে পড়ে। ভ্যাপসা গরম আর গন্তব্যে পৌঁছনোর চাপে নাজেহাল হতে হয় মানুষকে।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…