Entertainment

গাড়ি দুর্ঘটনায় মৃত মডেল, আহত টেলিপাড়ার অন্যতম মুখ বিক্রম

ভোর তখন হয় হয়। ঘড়ির কাঁটা রাত ৪টে পার করেছে। শুনশান রাস্তায় হাতে গোনা কয়েকজন রয়েছেন। এমন সময়ে ঝড়ে গতিতে লেক মলের দিক থেকে রাসবিহারী মোড়মুখী একটি সাদা গাড়ি আচমকাই প্রচণ্ড শব্দ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের ফুটপাতে উঠে যায়। ধাক্কা মারে ফুটের কোণায় থাকা একটি সিমেন্টের গাঁথনিতে। তারপর সজোরে ধাক্কা মারে একটি সোনার দোকানে। দোকানে ধাক্কার পর ফের গাড়িটি রাস্তার দিকে চলে আসে। অবশেষে ফুটপাথের ধারে রাস্তার ওপর উল্টে যায় সেটি।

পুরো ঘটনা এতটাই নিমেষের মধ্যে ঘটে যে প্রত্যক্ষদর্শীরা হতভম্ব হয়ে যান। এদিকে দুর্ঘটনার জেরে শান্ত ভোররাতে খান খান হয়ে যায় নিস্তব্ধতা। ছুটে আসেন আশপাশের লোকজন। গাড়ি থেকে প্রথমে টেনে বার করা হয় বাংলা সিরিয়াল জগতের অন্যতম অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। গাড়ি তিনিই চালাচ্ছিলেন। তাঁর পাশের সিটে বসেছিলেন মডেল সনিকা সিং চৌহান।

সনিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বেশ কিছু আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিক্রম চট্টোপাধ্যায়। এদিকে প্রতিষ্ঠিত মডেল হিসাবে পরিচিত সনিকা সিং চৌহানের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফ্যাশন দুনিয়া। এখনও অনেকে বিশ্বাসই করতে পারছেন না কেরিয়ারের খুব ভাল অবস্থায় থাকা এমন এক ঝকঝকে তরুণীর অকাল মৃত্যু।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026