Kolkata

কাকভোরে ট্যাংরায় গুলি

পাখির ডাকে নয়, গুলির শব্দে এদিন কাকভোরে ঘুম ভাঙল ট্যাংরার দেবেন্দ্র চন্দ্র দে রোডের বাসিন্দাদের। পরপর ৪টি গুলি। যারমধ্যে সবকটি লক্ষ্যভেদ করতে পারলে মৃত্যু প্রায় নিশ্চিত ছিল পাড়ার ছেলে মহম্মদ জুম্মানের। কিন্তু বরাতজোরে তা হয়নি। বাইকে চড়ে আসা ২ দুষ্কৃতীর ছোঁড়া একটি গুলি তাঁর ডান কাঁধে লাগে। এদিকে ৪টি গুলি চালিয়েই এলাকা ছেড়ে পালায় ২ দুষ্কৃতী। স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে পেশায় ভ্যানচালক জুম্মানকে এনআরএস হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়দের দাবি, এই ডি সি দে রোডে গাঁজা বিক্রির চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মহম্মদ জুম্মান। তার জেরেই এদিন ভোর ৪টেয় নমাজ সেরে ফেরার সময় গুলিবিদ্ধ হতে হল তাঁকে। স্থানীয়দের দাবি, পাশের পাড়া মতিঝিল এলাকার ২ দুষ্কৃতী বাবলু ও আয়ুব বাইকে এসে এই গুলি চালায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026