Kolkata

এসএফআই ও ডিওয়াইএফআইয়ের বিক্ষোভে স্তব্ধ ধর্মতলা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করে পথে নামল বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। বৃহস্পতিবার এই ২ ছাত্র সংগঠনের রাজভবন অভিযানকে কেন্দ্র করে বিকেলের দিকে স্তব্ধ হয়ে যায় ধর্মতলা চত্বর। দুপুর ৩টে নাগাদ কলেজ স্কোয়ার থেকে মিছিল করে এগোন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। মিছিলের সিংহভাগ জুড়েই ছিলেন ছাত্রছাত্রীরা। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার দাবি তুলে স্লোগান দিতে দিতে মিছিলে পা মেলান তাঁরা। মিছিল রানি রাসমনি রোডের মুখে পৌঁছলে ব্যারিকেড করে পথ আটকায় পুলিশ। বাধা পেয়ে সেখানেই বসে পড়েন বিক্ষোভকারীরা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আধঘণ্টা ধরে অবস্থান চলায় স্তব্ধ হয়ে যায় ব্যস্ত ধর্মতলার যান চলাচল। আধঘণ্টা পর এসএফআই ও ডিওয়াইএফআইয়ের প্রতিনিধিরা রাজভবনে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা জানানোর পর অবস্থান উঠলেও বেশ কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। আচমকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ লাঠিচার্জ শুরু করে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়। নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় অফিস ফেরত মানুষজন দীর্ঘক্ষণ যানজটের শিকার হন।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026