Kolkata

অ্যাপোলোর কাছে সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ

ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যুর পর অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন তাঁর স্ত্রী রুবি রায়। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তের প্রয়োজনে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সঞ্জয় রায় যে সময়কালে হাসপাতালে ভর্তি ছিলেন সেই পুরো সময়ে তাঁর চিকিৎসার সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠাল ফুলবাগান থানার পুলিশ। চেয়ে পাঠানো হয়েছে সঞ্জয় রায়ের চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসক, নার্স এমনকি ট্রলি বয়দের নামও। এদিকে সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে আলাদা করে তদন্ত করে দেখছে রাজ্য স্বাস্থ্য দফতর। অ্যাপোলো হাসপাতালের কর্তৃপক্ষদের ডেকে জিজ্ঞাসাবাদ বা কাগজপত্র চেয়ে পাঠানোর পর এদিন মৃত সঞ্জয় রায়ের স্ত্রী সহ পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয় স্বাস্থ্য দফতরে। সেখানে তাঁদের কাছে সঞ্জয়বাবু অ্যাপোলো হাসপাতালে ভর্তি থাকাকালীন খুঁটিনাটি বিষয় জানতে চাওয়া হয়।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026