ফাইল : মধ্যশিক্ষা পর্ষদ
মাধ্যমিক চলাকালীন বিভিন্ন ইস্যুতে পরীক্ষাকক্ষে বা স্কুলে ভাঙচুর নতুন ঘটনা নয়। সেই পূর্ব অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার আগে থেকেই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বুধবার থেকে শুরু মাধ্যমিক। তার আগে এদিন মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা হলে ভাঙচুর হলে যে স্কুলের ছাত্র বা ছাত্রীরা সেই কাণ্ড ঘটাবে সেই স্কুলকে ক্ষয়ক্ষতির যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে।
মাধ্যমিকে অন্য স্কুলে সিট পড়ে। ফলে এক স্কুলের ছাত্রছাত্রীরা যদি অন্য স্কুলে পরীক্ষা দিতে গিয়ে সেখানে ভাঙচুরের মত ঘটনা ঘটায় তবে ভুগতে হবে তাদের স্কুলকেই। এছাড়া স্পর্শকাতর স্কুলগুলিতে ক্যামেরা লাগানোরও সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এতদিন পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা পরীক্ষাকক্ষে মোবাইল নিয়ে ঢুকলে তা বাজেয়াপ্ত করা হত। এবার থেকে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হতে পারে। এই মর্মে এবার থেকে স্কুলের বাইরে নোটিসও টাঙিয়ে দেবে পর্ষদ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…