মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল ২ যুবক। অন্য ২ অভিযুক্ত পলাতক। তাদের খুঁজছে পুলিশ। হোলির দিন সন্ধেবেলা স্বামীর জন্য কসবার কাছে রাস্তায় অপেক্ষা করছিলেন এক মহিলা। অভিযোগ সেই সময়ে চারজন যুবক গাড়ি নিয়ে তাঁর সামনে এসে দাঁড়ায়। চারজনই রং মেখে মদ্যপ অবস্থায় ছিল। অভিযোগ মহিলাকে দেখে কটূক্তি শুরু করে তারা। গাড়িতে উঠে আসার জন্যও বলে। মহিলা তখন আতঙ্কে স্বামীকে ফোন করেন। ফোন করতে দেখে গাড়ি নিয়ে চলে যায় তারা। কিছুক্ষণের মধ্যেই মহিলার স্বামী এসে পৌঁছন। অভিযোগ ওই চার যুবক ফের গাড়ি নিয়ে সেখানে হাজির হয়ে তাঁকে গাড়িতে উঠতে বলে। স্বামী প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়। এমন এক ঘটনায় আশপাশের লোকজন ছুটে আসেন। বেগতিক বুঝে গাড়ি নিয়ে চম্পট দেয় দুই যুবক। অন্য দুজনকে স্থানীয় লোকজন ধরে ফেলেন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
Read Next
August 28, 2026
রেললাইনে দাঁড়িয়ে রিল বন্ধ করতে বাংলায় বড় পদক্ষেপ করল পূর্ব রেল
August 17, 2026
নিম্নচাপের প্রবল বৃষ্টিতে বানভাসি কলকাতা, বৃষ্টি আরও কতদিন, পূর্বাভাস পাওয়া গেল
August 7, 2026
অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, চান না প্রচার
July 29, 2026
সবচেয়ে কম দূরত্বের ২টি রেলস্টেশন, সময় লাগে ৯ সেকেন্ড, হাত বাড়ালেই পাবেন কলকাতাবাসী
Related Articles
Leave a Reply











