মমতা বন্দ্যোপাধ্যায় তো শুধু পশ্চিমবঙ্গে জিতেছেন। বিজেপি সর্বভারতীয় দল। তাঁরা চাইলে তৃণমূল নেত্রীর দেশের যেকোনও জায়গায় যাওয়া বন্ধ করে দিতে পারেন। তৃণমূল সাংসদদের দিল্লিতে ঢোকাও বন্ধ করে দিতে পারেন। এদিন শহরে এসে রাজ্যের দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এমনই পাল্টা হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন। যদিও তিনি অসাংবিধানিক কথা বলছেন বলে পাল্টা দাবি করেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কৈলাসের নাম না করে তাঁকে বিজেপির সিকি নেতা বলে কটাক্ষ করেন পার্থ। এদিকে এদিন বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির দলীয় কার্যালয় আক্রমণের সময় পুলিশ কমিশনার রাজীব কুমার হাত গুটিয়ে বসেছিলেন বলে দাবি করেন কৈলাস বিজয়বর্গীয়। আরও এক ধাপ এগিয়ে তাঁর দাবি, রাজীব কুমারই সেই পুলিশ আধিকারিক যিনি সারদার গুরুত্বপূর্ণ নথি নষ্ট করে দিয়েছিলেন।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…