Kolkata

বছর শেষের আনন্দে মাতল তিলোত্তমা

নতুন বছর শুরু হতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ২০১৭। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে নতুন বছরে পা দেবেন বিশ্ববাসী। তার আগে ২০১৬-র শেষ দিনটাকে দিনভর চেটেপুটে উপভোগ করতে সকাল থেকেই রাস্তায় মানুষের ঢল। জলীয় বাষ্পের জেরে শহরে শীতের আকাল। তাতে কী! শীতের রংবাহারি পোশাকে গা মুড়ে পরিবার নিয়ে এদিনটা শুধুই আনন্দের। শনিবার হওয়ায় সেই আনন্দ যেন এদিন বাঁধনহারা। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শহরের নানা পার্ক। কোথাও তিলধারণের জায়গা নেই। কেউ পরিবার নিয়ে তো কেউ বা বন্ধুরা দল বেঁধে, কেউ আবার ভিড়ের মাঝেও একান্তে মনের মানুষকে সঙ্গে করে উপভোগ করছেন বছর শেষে আনন্দ। সকালে পার্ক স্ট্রিটে তেমন ভিড় না থাকলেও সন্ধে নামলে শহরের অনেক প্রান্তের ভিড়ই বাড়ি ফেরার আগে ঘুরে যাবে এই সাহেব পাড়া। কেউবা এখানকার কোনও রেস্তোরাঁয় রসনা তৃপ্তি সেরে বাড়ি মুখো হবেন। রাত ১২টা বাজলে হবে একে অপরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়। সব মিলিয়ে গোটা দিনটা তারিয়ে উপভোগের হাজারো পরিকল্পনা। একঘেয়ে জীবনের বাইরে একটা দিন একটু অন্যভাবে কাটাতে এদিন এতটুকু কার্পণ্য করলেন না শহরবাসী।

 

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026