পুড়ে ছাই জ্যোতি সিনেমা হল

ভয়ঙ্কর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল শহরের অন্যতম সিনেমা হল জ্যোতি। লেনিন সরণির ওপর অবস্থিত এই ব্রিটিশ আমলের সিনেমা হলের বিশাল স্ক্রিন সেসময়ে আলোড়ন ফেলে দিয়েছিল। ২০০৮ সাল থেকে হলটি বন্ধ অবস্থায় পড়ে আছে। রাত ২টো ১০ নাগাদ আচমকাই হলটিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একে একে দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দ্রুত আশপাশের বাড়ির লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভোর পৌনে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সব শেষে। জ্যোতি সিনেমা হলের কিছুই আর তখন অবশিষ্ট নেই। আগুনের খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে হাজির হন কলকাতার মেয়র তথা রাজ্যের দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আগুনে কারও কোনও ক্ষতি না হলেও অন্তর্ঘাতের প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি ফরেনসিক পরীক্ষা ও তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল। ১৯৩০ সালে তৈরি এই হলের ৭০ মিলিমিটার স্ক্রিন সেসময়ে সকলকে চমকে দিয়েছিল। যুগান্তকারী সিনেমা শোলে এই হলেই সবচেয়ে বেশিদিন একটানা চলেছিল। জ্যোতিতে নিয়মিত হলিউড ও বলিউডের ছবি প্রদর্শিত হত। সেই ইতিহাস এদিন সকলের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026