ফিল্মি কায়দায় পুলিশের জালে কাদের

পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের ২ মূল অভিযুক্ত কাদের খান ও তার সাগরেদ আলি খানকে গ্রেফতার করল পুলিশ। সাড়ে ৪ বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর পর অবশেষে তাদের গ্রেফতার করতে সমর্থ হল পুলিশ। শুক্রবার রাত ১টা নাগাদ গ্রেটার নয়ডার আলফা ২ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশের বিশেষ দলকে এই গ্রেফতারিতে পূর্ণ সহযোগিতা করে স্থানীয় কাসনা থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, কলকাতা পুলিশের বিশেষ দলের কাছে খবর আসে কাদের ও আলিকে গ্রেটার নয়ডার কাছে দেখা গেছে। কলকাতা পুলিশ সেইমত স্থানীয় থানাকে খবর দেয়। তারপর শুরু হয় নজরদারি। ইতিমধ্যে কাদের ও আলির পুরনো চেহারা অনেকটাই বদলেছে। হয়তো আত্মগোপন করতে নিজেরাই তা বদলে ফেলে। পুলিশ জানতে পারে ভাগ্নে ফয়জলের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে কাদের ও আলি। পুরোপুরি নিশ্চিত হওয়ার পর তৈরি হয় পুলিশ। বৃহস্পতিবার জামিয়ানগরে ফয়জলের বোনের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেয় ফয়জল, কাদের ও আলি। সেখানে রাত পর্যন্ত কাটিয়ে গভীর রাতে ৩ জন বাড়ি ফেরে। ততক্ষণে বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে পুলিশ। ৩ জন বাড়ি ফিরতেই পুলিশ হাজির হয় দরজায়। তখন ঘড়িতে প্রায় রাত ১টা। নিস্তব্ধ এলাকায় এত রাতে দরজায় কড়া নাড়ার আওয়াজে কিছুটা চমকে যায় তারা। তারপর দরজা খুলে পুলিশ দেখতেই কাদের আর আলি ছুট দেয় উপরে। পুলিশ পিছু ধাওয়া করে। ফিল্মি কায়দায় শুরু হয় লুকোচুরি খেলা। এরপর পাঁচতলায় পৌঁছে যখন ২ জন বুঝতে পারে আর পালানোর পথ নেই। পুলিশ তাদের ঘিরে ফেলেছে। তখন পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে তারা। কিন্তু তার আগেই পুলিশ তাদের ধরে ফেলে। শুক্রবার সকালে ট্রানজিট রিমান্ডে ধৃতদের কলকাতায় নিয়ে আসে পুলিশ। বেলায় তাদের ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হলে আদালত তাদের ১৪ দিনের পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026