গিরিশ পার্ক এলাকায় অটোতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। প্রশ্ন উঠেছে শহরের অন্যতম ব্যস্ত এলাকাতেও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে। পুলিশ সূত্রের খবর, গত রবিবার রাত ১১টা নাগাদ গিরিশ পার্ক থেকে হাওড়া যাওয়ার জন্য একটি অটোতে ওঠেন এক তরুণী। অভিযোগ, তারপরই অটোতে কয়েকজন যুবক উঠে পড়ে। অটো চালক সঠিক রাস্তায় না নিয়ে গিয়ে অটোটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। আগ্নেয়াস্ত্র দেখানোয় ভয়ে ওই তরুণী চেঁচাতেও পারেননি। ফাঁকা জায়গায় অটো দাঁড় করিয়ে ওই তরুণীর কাছে থাকা ৫ হাজার টাকা ও গলায় থাকা সোনার হার সহ অন্যান্য গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে গিরিশ পার্ক থানায় এসে সবকিছু জানান ওই তরুণী। পুলিশ তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…