শ্বশুরবাড়িতে জামাইয়ের রহস্যমৃত্যু, গ্রেফতার স্ত্রী-শাশুড়ি

এ যেন উলট পুরাণ! শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু হল এক যুবকের। ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে। এই অভিযোগে রবিবার দুপুরে শ্বশুরবাড়িতে ভাঙচুরও চালান তাঁরা। পুলিশ সূত্রের খবর, শনিবার রাতে সন্তোষপুরের জোড়া ব্রিজের কাছে শ্বশুরবাড়িতে যান সুরেশ নাইয়া। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সেখানেই রাতে ছিলেন সুরেশ। তাঁর শ্বশুরবাড়ির লোকজন রবিবার সকালে সুরেশের বাড়িতে ফোন করে বলেন সকালে চা খাওয়ার পর থেকেই জামাই অসুস্থ অনুভব করায় তাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। যদিও সুরেশকে বাঁচানো যায়নি। সুরেশের বাড়ির লোকের দাবি, কোনও রহস্যমৃত্যু নয়, সুরেশকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। রবিবার দুপুরে এই অভিযোগে সুরেশের শ্বশুরবাড়িতে ভাঙচুরও চালান তাঁরা। কিন্তু কেন মিছিমিছি জামাইকে খুন করতে যাবেন তাঁরা? সুরেশের পরিবারের দাবি, সুরেশের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেকথা সুরেশে জেনে যাওয়ায় তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হল। সুরেশ নাইয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026