অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার হল এজেসি বোস রোড উড়ালপুলের তলা থেকে। উড়ালপুলের একটি স্তম্ভের পাশে রাখা ড্রামের ভেতর পড়ে ছিল দেহটি। সকালে স্থানীয় লোকজনই দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে হাজির হয় হেস্টিংস থানার পুলিশ। দেহটি দেখে পুলিশের প্রাথমিক অনুমান, যুবকের বয়স বছর ৩০ হবে। দেহে অনেকগুলি আঘাতের চিহ্ন ছিল। নাক, কান দিয়ে রক্ত বার হচ্ছিল। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সেটি এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার হাতে ২টি ট্যাটু রয়েছে। তার একটিতে বাংলায় লেখা রয়েছে রানা। এটুকু সূত্রই পুলিশের হাতে এসেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দেহটি হয় উড়ালপুলের ওপর থেকে এখানে ফেলে দেওয়া হয়েছে, অথবা অন্য কোথাও খুন করে দেহটি এখানে রাতের অন্ধকারে রেখে যাওয়া হয়েছে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…