১৪নং প্ল্যাটফর্মে ভেঙে পড়ল ক্রেন

বড় বিপদ ঘটতেই পারত। কিন্তু বরাত জোরে সেই ফাঁড়া কেটেছে। অন্তত এমনই মনে করছেন রেলের পদস্থ কর্তারা। এদিন দুপুরে হাওড়ার ১৪নং প্ল্যাটফর্মে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি আস্ত ক্রেন। প্ল্যাটফর্মের একটা বড় অংশের তাতে ক্ষতিও হয়। কিন্তু ঠিক সেই সময়ে ওই অংশে কোনও লোক ছিল না। ফলে এত বড় দুর্ঘটনার পরও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ১৪নং প্ল্যাটফর্মের পাশেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে। সেখানেই ব্যবহার হচ্ছিল ক্রেনটি। এদিন সেটাই আচমকা ভেঙে পড়ে প্ল্যাটফর্মে। ঘটনার পর ওই এলাকা ঘিরে ফেলে আরপিএফ। কিভাবে ক্রেন ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর ১৪নং প্ল্যাটফর্মে হাজির হন রেলের পদস্থ কর্তারা।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026