নিমগাছের মগডালে চড়ে জাপানি পুলিশের জিদ ধরল যুবক

বৃষ্টিভেজা রাতে জমিয়ে ঘুমটা আর হল না তোপসিয়ার রোডের ক্রিস্টোফার রোডের বাসিন্দাদের। আশা, আশঙ্কা, হাসিঠাট্টা, অনুনয় বিনয়। এসব করেই গোটা রাত ছাতা মাথায় কাটিয়ে দিলেন তাঁরা। সঙ্গে জেগে রইলেন দমকলের আধিকারিকরা। এখানেই একটি পুকুর ঘেঁষা নিমগাছে আচমকাই উঠে পড়ে এক যুবক। নিজেকে জাপানের বাসিন্দা বলে পরিচয় দেয় সে। জানায় মাস খানেক হল কলকাতায় এসেছে সে। আর আসার পরেই বিপত্তি। পাসপোর্ট হারিয়েছে তার। বড় নিম গাছ। তার মগডালে ভিনদেশীর পাগলামি দেখতে গভীর রাতেও ক্রমশ বেড়েছে ভিড়। সকলেই তাকে নেমে আসতে অনুরোধ করছিলেন। কিন্তু সমস্যা অন্য। জাপানি ওই যুবকের দাবি জাপানি পুলিশ না এলে সে গাছ থেকে নামবে না। কলকাতার বুকে জাপানি পুলিশ কোথায় পাওয়া যাবে? ফলে দমকল শুরু করল বোঝান। কিন্তু নাছোড় ওই যুবক। তার সর্বস্ব খোয়া গেছে। তাই জাপানি পুলিশ ছাড়া আর কাউকেই ভরসা করতে পারছে না সে। এভাবে টানা ৯ ঘণ্টা চলার পর ল্যাডারে করে গাছের মগডালে পৌঁছয় দমকল। চেষ্টা শুরু হয় তাকে টেনে নামানোর। যখন ওই যুবক দেখে আর কিছুই করার নেই, তখন আচমকাই পাশের পুকুর লক্ষ্য করে ঝাঁপ দেয় সে। এমন একটা সম্ভাবনার কথা মাথায় রেখেই আগে থেকে পুকুরের ওপর জাল বিছিয়ে রেখেছিল দমকল। অবশেষে সেই জালেই ধরা পড়ল জাপানি। শেষ হল একপ্রস্ত নাটকের।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026