অশ্লীল ছবি তুলে মডেলকে ধর্ষণ, গ্রেফতার অভিনেতা

সিনেমায় সুযোগ পাওয়ানোর হাতছানি। সেই প্রলোভনে পা। তারপর যখন হুঁশ ফেরে তখন সব শেষ। বহু পুরনো এই কৌশলে এখনও বাজিমাত করে চলেছে একদল মানুষ। আর একগুচ্ছ ঘটনার কথা জেনে-শুনেও সেই একই ফাঁদে পা দিয়ে সম্ভ্রম খোয়াচ্ছেন তরুণীরা।

একরাশ স্বপ্ন নিয়ে সিনেমার রূপোলি জগতে প্রবেশের জন্য তথাকথিত ‘কম্প্রোমাইজ’-এর শর্তে সহজেই রাজি হয়ে যাচ্ছেন তাঁরা। এমনই একগুচ্ছ ঘটনার তালিকায় নয়া সং‌যোজন রিজেন্ট পার্কের ঘটনা। এক তরুণী মডেল শুক্রবার থানায় অভিযোগ করেন তাঁকে সিনেমায় ‘চান্স’ পাইয়ে দেওয়ার নামে তাঁর অনেকগুলি অশ্লীল ছবি তোলে টলিউড পাড়ার এক উঠতি অভিনেতা তথা চিত্রগ্রাহক অনিকেত দাঁ।

তারপর সেই ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে নিজের বাড়িতে একাধিকবার ডেকে ধর্ষণ করে সে। প্রথম দিকে ছবি ফাঁসের ভয়ে সব দাঁতে দাঁত চেপে সহ্য করলেও একমাস পর এই অত্যাচার আর সহ্য হয়নি ওই তরুণীর। শুক্রবার সব কথা খোলাখুলি পুলিশকে জানান তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই শনিবার সকালে অভিযুক্ত অনিকেত দাঁকে গ্রেফতার করে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026